নাদিয়াতুল কোরআন শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা পুরষ্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

নাদিয়াতুল কোরআন শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা পুরষ্কার বিতরণ সম্পন্ন

Manual4 Ad Code

সিলেট :: নাদিয়াতুল কোরআন শিক্ষা বোর্ড বিন্নাকান্দি শাখা এর ২য় বৃত্তি পরীক্ষার মুমতাজ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা পুরষ্কার ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

গত ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা ৬নং ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি আবিদিয়া মাদ্রাসা মাঠে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাদিয়াতুল ক্বোরআন শিক্ষা বোর্ড বিন্নাকান্দি শাখার সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে নাদিয়াতুল ক্বোরআন শিক্ষা বোর্ড এর সেক্রেটারি মাওলানা শরীফ উদ্দিন এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ৬নং ফেপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী,বিশেষ অতিথি গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওসার গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম,সাবেক মেম্বার হাবিবুর রহমান,নাদিয়াতুল ক্বোরআন শিক্ষা বোর্ড এর উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দদিন,উপদেষ্টা মখলিছুর রহমান,উপদেষ্টা মাওলানা আব্দুর রহিম, ২য় বৃত্তি পরীক্ষার মুমতাজ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন বোর্ড এর সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন।

Manual1 Ad Code

এবছর ইউনিয়নের ২২ টি মসজিদ থেকে ৬৬১জন পরীক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধানুসারে ৯০ জন ট্যালেন্টপুল ও ২৬১ জন সাধারণ বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মহসিন আহমদ,হাফিজ মুস্তাক আহমদ,এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাদিয়াতুল ক্বোরআন শিক্ষা বোর্ড এর বিন্নাকান্দি শাখা সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক হাফিজ শরীফ সালেহীন,অর্থ সম্পাদক মাওলানা আজিম উদ্দিন,প্রচার সম্পাদক মাওলানা ইয়াসিন আহমদ,পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা জুবায়ের আহমদ,সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা গোলাম কিবরিয়া রাসেল,অফিস সম্পাদক মুহাম্মদ মুশা প্রমুখ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..