সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
সিলেট :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাষ্ট,ইউকে এর নেতৃবৃন্দ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় এই সৌজন্য সাক্ষাতকালে এসময় উপস্থিত ছিলেন ট্রাষ্টের সভাপতি জনাব রবিন পাল,সাবেক সাধারন সম্পাদক জনাব আনহার মিয়া,প্রবাসী কমিউনিটি নেতা শেখ কদ্দুস,শেখ সালাম,নুর মিয়া,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা অরুনদয় পাল ঝলক প্রমুখ।
প্রবাসী নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ে প্রবাসীদের কল্যানে পুলিশ সুপারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে প্রবাসীদের নিরাপত্তার পাশাপাশি তাদের জায়গা জমি সংক্রান্তে কেউ যেন হয়রানী করতে না পারে সেজন্য পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাষ্ট ইউকে কতৃক গৃহীত জনকল্যানমূখী বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে বলে উল্লেখ করে তিনি সিলেট অঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলার জন্য বিনিয়োগ করতে প্রবাসী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd