অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার ৬ মামলার পলাতক আসামী সাইয়েম

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার ৬ মামলার পলাতক আসামী সাইয়েম

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার : সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ’র অভিযোগে মোঃ সাইয়েম আহমেদ চেীধুরীকে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব।

২৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২ টায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দিঘীর পাড় এলাকা সাইয়েমকে গ্রেফতারের পর র‌্যাব সদস্যরা গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছেন।

Manual4 Ad Code

র‌্যাব-৯ সূত্র জানায়, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) র‌্যাব-৯ এর কোম্পানী অধিনায়ক এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি দল পলাতক মোঃ সাইয়েম আহমেদ চেীধুরীকে গ্রেফতার করতে সক্ষম হন। মোঃ সাইয়েম আহমেদ চেীধুরীর বিরুদ্ধে এনআই এক্ট এর ৬ টি মামলার ২ বছর ৫ মাস সাজা ও গ্রেফতারী পরওয়ানা জারী ছিলো।

Manual6 Ad Code

মোঃ সাইয়েম আহমেদ চেীধুরী (৪৩) গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দিঘীর পাড় গ্রামের মৃত সিকান্দর চৌধুরীর পুত্র। অন্য আরেকটি সূত্র জানায়, মোঃ সাইয়েম আহমেদ চেীধুরী দেশ থেকে পালানোর জন্য চৌধুরী মুছা আহমেদ নামের আরেকটি পাসপোর্ট তৈরি করে। যার নং বিজিডি বি এম -০২৪৩৯৪৮।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..