হবিগঞ্জে ২ মাস পর হিন্দু যুবকের কবল থেকে অপহৃতা মাদ্রাসা ছাত্রী উদ্ধার

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

হবিগঞ্জে ২ মাস পর হিন্দু যুবকের কবল থেকে অপহৃতা মাদ্রাসা ছাত্রী উদ্ধার

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে অপহরণের ২ মাস পর অপহৃতা মাদ্রাসা ছাত্রী (১৫) কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বর এলাকা থেকে উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

অপরদিকে গত ৬ ফেব্রুয়ারী বিকেলে চুনারুঘাট থানার এস.আই মো: মলাই মিয়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়া অপহরণকারী ও ধর্ষণ মামলার আসামী অপু চন্দ্র পাল (২২) কে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে গ্রেফতার করেন।

Manual4 Ad Code

অপু চন্দ্র পাল (২২) মৌলভীবাজার সদর উপজেলার মাইঝপাড়া গ্রামের বনমালী পালের ছেলে। শুক্রবার সকালে আসামী অপু চন্দ্র পালকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, শায়েস্তাগঞ্জ উবাহাটা গ্রামের জনৈক বাছির মিয়ার বাসার ভাড়াটিয়া সাইফুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তার গত ১৯ জানুয়ারী বিজ্ঞ আদালতে আসামী অপু চন্দ্র পাল ও নাজমা আক্তার আঁখি হ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা রুজু করার আদেশ দিলে চুনারুঘাট থানায় মামলাটি রুজু হয় এবং মামলার তদন্তভার এস.আই মো: মলাই মিয়ার উপর অর্পণ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, বাদীনি খাদিজা আক্তারের বাসা থেকে আসামী নাজমা আক্তারের সহযোগিতায় আসামী অপু চন্দ্র পাল বাদীনির নাবালিকা মেয়ে তানিয়া আক্তার (মনি) (১৫) কে অপহরণ করে তাদের সাথে আনা সিএনজি যোগে শ্রীমঙ্গল নিয়া যায়।

Manual7 Ad Code

পরবর্তীতে গত ০৪ ফেব্রুয়ারী ভিকটিমকে শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকা থেকে উদ্ধার করা হয় এবং গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে চুনারুঘাট থানার এস.আই মলাই মিয়ার নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে সেন্ট্রাল রোডে বনমালী জুয়েলার্স নামীয় দোকান থেকে অপহরণকারী অপু চন্দ্র পালকে গ্রেফতার করেন।

Manual4 Ad Code

অপর পলাতক আসামী বাহুবল থানার পূর্ব জয়পুর গ্রামের এমরান মিয়ার স্ত্রী নাজমা আক্তার আঁখি। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..