শ্রীমঙ্গলের চা বাগানে কিশোরীকে ‘পালাক্রমে ধর্ষণ’, আটক ৩

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

শ্রীমঙ্গলের চা বাগানে কিশোরীকে ‘পালাক্রমে ধর্ষণ’, আটক ৩

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ বছরের এক কিশোরীকে নির্জন চা বাগানের নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগে তিনজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভাড়াউড়া চা বাগানের ভিতরে এই গণধর্ষনের ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেছেন কিশোরীটির মা।

Manual8 Ad Code

এ ঘটনায় আটককৃতরা হলেন, মিন্টু মৃধা (২৫), হরিমোহন মাল (৩০), টমটম চালক কবির মিয়া (২৫)।

ওই কিশোরীর মা এ প্রতিবেদককে জানান, শহরের ক্যাথলিক মিশন সড়কে ভাড়া বাসায় থাকেন তারা। দিনাজপুরের ফুলবাড়িয়ায় বাসা বাড়িতে কাজ করতো ওই কিশোরী। গত ৯ দিন আগে বেড়াতে শ্রীমঙ্গলে আসে সে। শুক্রবার সন্ধ্যার পর ইয়াকুব নামে স্থানীয় এক ছেলের সাথে বধ্যভূমি এলাকায় বেড়াতে যায়। সেখানে রাত নয়টা পর্যন্ত অবস্থান করে রাস্তার পাশে ঝাল মুড়ি খাওয়া অবস্থায় অপরিচিত এক টমটম চালক বাসায় পৌঁছে দিবে বলে তাদের টমটমে উঠায়।

Manual7 Ad Code

এ সময় আগে থেকে সেখানে অবস্থান করা আটককৃত দুই ধর্ষক টমটমে উঠে ভুরভুরিয়া চা-বাগানের নির্জন স্থানে নিয়ে যায়।সেখানে ধর্ষকদের একজন মেয়েটির সাথে থাকা ইয়াকুবকে রশি দিয়ে বেঁধে টমটমে আটকে বসিয়ে রাখে,সেখানেই এক নির্জন স্থানে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে তারা। রাত সাড়ে দশটার দিকে ধর্ষিতা কিশোরী ও ইয়াকুবকে বধ্যভূমির কাছাকাছি রাস্তায় ধর্ষকরা নামিয়ে দিয়ে টমটম নিয়ে পালিয়ে যায়। ঘটনা জানার পর মেয়েটির মা রাতেই থানায় যান।

Manual1 Ad Code

ঘটনার শিকার কিশোরী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Manual5 Ad Code

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা ভিকটিম ও তার সাথে থাকা ইয়াকুবের কাছ থেকে তথ্য নিয়ে এই ঘটনায় তিনজনকে আটক করা করেছি। তিনজনই প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছে ৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..