সিলেটে ওয়াজ বন্ধের বিষয়ে যা বললেন আজহারী

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

সিলেটে ওয়াজ বন্ধের বিষয়ে যা বললেন আজহারী

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে সিলেটের কানাইঘাটের মুকিগঞ্জে পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিলে যেতে পারছেন না এ সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ওয়াজ নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর রাতে ফেনীতে এক  মাহফিলে বক্তব্য রাখেন মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি বলেন, যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বানচাল করতে চায়, তাদের এসে দেখা উচিত জনগণকে ভুল বুঝানোর দিন শেষ। জনগণ এখন অনেক সচেতন। কোরআনপ্রেমী জনতা কোরআন আর সুন্নাহ এই দুইটা ছাড়া কিছুই বোঝে না।
তিনি বলেন, আজকে এখানে আসেন, আমাদের সঙ্গে বসেন, দেখেন, আমরা কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে কোনো কথা বলি না। আমাদের এ পবিত্র মঞ্চগুলো থেকে কোরআনের পক্ষে কথা হয়। আমাদের নবীর শানের ব্যাপারে কথা হয়।

Manual5 Ad Code

সুতরাং যেখানে ইসলামের কথা হয়, কোরআনের কথা হয়, বিশ্বনবী (সা.) এর জীবনী নিয়ে কথা হয়, কোনো মুমিন ওইরকম কোনো বরকতময় মজলিশ বন্ধ করতে পারে না।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..