তিনি সিলেটের রাজপথের মুজিবপ্রেমী!

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

তিনি সিলেটের রাজপথের মুজিবপ্রেমী!

Manual8 Ad Code

আশীষ দে :: সিলেট নগরীর কোর্টপয়েন্ট, চৌহাট্টা, আলিয়া মাদরাসা মাঠ কিংবা রিকাবীবাজার পয়েন্টসহ সিলেটের সকল রাজপথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল সভা-সমাবেশে যার সরব উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যায় তিনি সিলেটের আওয়ামী পরিবারে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, নাম দ্বিজেন্দ্র লাল শর্মা।  এই দ্বিজেন্দ্র লােরে কাজই হচ্ছে রাজপথ, কিংবা মাঠে ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণগুলো নি:স্বার্থভাবে মানুষকে শুনিয়ে বেড়ানো। বঙ্গবন্ধুর প্রায় সবগুলো ভাষণই তার মুখস্থ, ঠোটস্থ। ভাষণ শুনে কেউ টাকা পয়সা দিতে চাইলে তিনি তা নেন না বলে শোনা যায়।

Manual1 Ad Code

এদিকে, দ্বিজেন্দ্র লাল শর্মা মাঠে ময়দানে ভাষণ দেন বলে কেউই তাকে পাত্তা দিতে চান না।   উল্টো তাকে “পাগল টাইপ” মানুষ বলে আখ্যা দেন অনেকেই। অবশ্য আমিও উনাকে পাগল বলি- তবে তিনি স্বার্থের পাগল নন, মুজিব নামটির পাগল। তিনি ভুমি দখল,টিলা কর্তন, মাদক ব্যাবসার পাগল নন বরং মুজিব আদর্শের পাগল। তাই এরকম পাগল দ্বারা সমাজের আর যাই হোক- ক্ষতি হবার নয়।

Manual6 Ad Code

দিরাইয়ের ঘাগাটিয়া গ্রামে জন্ম নেয়া দ্বিজেন্দ্র লাল শর্মা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে একজন নাবালক ছিলেন, কিন্তুু তত্কালীন সময়ে বঙ্গবন্ধু প্রদত্ত প্রত্যেকটি ভাষণ তার কিশোর মনকে ব্যাপকভাবে নাড়া দিয়ে যায়। তিনি বনে যান একজন পাগল।  যে পাগল জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বুকে লালন করে নি:স্বার্থ, নিষ্কলুষ ভালোবাসায়। দ্বিজেন্দ্র লাল ১৯৮৪ সালে এস.এস.সি পাস করলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেন নি। পরবর্তীতে ১৯৮৮ সাল থেকে দীর্ঘদিন যাবত সিলেট কোতোয়ালি থানায় মুহুরি হিসেবে কাজ করেন এই মুজিবপ্রেমী।

Manual5 Ad Code

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে এই নিস্কলুষ মুজিবপ্রেমীর জন্য রইল অজস্র ভালোবাসা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..