সিলেট মাতালেন বিশ্বসেরা ক্বারিরা

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

সিলেট মাতালেন বিশ্বসেরা ক্বারিরা

Manual3 Ad Code

সিলেট :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আমীর ও জামেয়া মাদানিয়া বারিধারার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন ক্বাসেমী বলেছেন, সকল জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস হল মহাগ্রন্থ আল কুরআন। তথ্য-প্রযুক্তি আবিস্কার হবে এটা আলিমুল গাঈব মহান আল্লাহর জ্ঞানে আছে। বর্তমান তথ্য-প্রযুক্তির দ্বারা কুরআন -হাদিসকে বুঝা সহজ হয়েছে। তবে বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে এই গবেষনা হয়ে হবে। জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার আজকের এই আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন এরই বহিঃপ্রকাশ।

আল­ামা ক্বাসেমি আরো বলেন, নিঃসন্দেহে ক্বেরাত চর্চার দ্বারা কুরআনি সমাজ গঠনে ভূমিকা রাখবে। ইসলামের ফিক্বহ শাস্ত্রে উচ্চতর গবেষনার প্রাণকেন্দ্র এই জামেয়া তথ্য-প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বড় বড় ইসলামি আইন বিশেষজ্ঞদের রচিত গ্রন্থ স্টাডি করার ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য করে দিয়েছে।

তিনি মঙ্গলবার (৭ জানুয়ারি) বাদ মাগরিব শহরতলীর পীরেরবাজারস্থ চৌধুরীপাড়া মাঠে জামেয়াতুল খাইর আয়োজিত আন্তর্জাতিক ক্বেরাত ও ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বয়ানে উপরোক্ত কথা বলেন।

Manual2 Ad Code

জকিগঞ্জের মুনশীবাজার মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুক্বাদ্দাস আলী ও শায়খুল হাদিস আব্দুল মুছাব্বির আইয়রীর সভাপতিত্বে এবং জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিম ও প্রতিষ্ঠানের সহকারি পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া আঙ্গুরার মহাপরিচালক আল­ামা শায়খ জিয়া উদ্দীন, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ সিলেটের মুহতামিম ও শাইখুল হাদীস আল­ামা মুহিব্বুল হক গাছবাড়ী, শাইখুল হাদীস আল্লামা মকবুল হুসাইন আসগরী, জামেয়া দরগাহপুর সুনামগঞ্জ এর মুহতামিম ও শাইখুল হাদীস আল­ামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, দারুল উলূম কানাইঘাট এর শাইখুল হাদীস মাওলানা আলিমুদ্দীন দূর্লভপুরী, সুরাইঘাট মাদরাসার শাইখুল হাদীস মাওলানা শফিকুল হক সুরাইঘাটী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান ধনুকান্দী, নাইয়রপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুদ্দীন কাসিমী, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী, মাওলানা নাইম উদ্দীন শাহসুন্দরসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম এ মাহফিলে বয়ান করেন।

Manual5 Ad Code

মাহফিলে বাদ এশা বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা শ্বাসের অধিকারী মিশরের শায়খ মনসুর জুমা, ইরানের শায়খ মো. সাঈদ গান্দুম তুসী, মিশরের জাতীয় সংসদের প্রধান ক্বারী শায়খ মুহাম্মদ আল মুরিজী, তানজানিয়ার ক্বারি মুবারক শাবনী রুমিজা, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারি দারউয়িন হাসিবুয়ান, ইয়ামেনের ক্বারি হাইসিম আদ দাখিন, লন্ডনের শায়খ ক্বারি কাজী লুতফুর রহমান, বাংলাদেশের ক্বারি আবুল হোসাইন, শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী, কাতারের শায়খ নূর মোহাম্মদ, ঢাকার ক্বারি মাহমুদুল হাসান ও বিশ্বজয়ী খুদে হাফেজ কাতারের মুহাম্মদ মুহান্নাদ মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী জমিয়ত নেতা হাফিজ হোসাইন আহমদ, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মুক্তাদির প্রমুখ।

Manual6 Ad Code

ক্যাপশনঃ জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর আন্তর্জাতিক ক্বেরাত ও ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আমীর আল্লামা নূর হোসাইম ক্বাসেমী।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..