সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সার্বিক দিক নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সজল কুমার কানুর তত্ত্বাবধানে এস আই মোহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বর্ণী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশ বর্ণি কান্দিবাড়ি গ্রামের চার জনকে আটক করে। তারা হল, মৃত মক্রম আলীর পুত্র ইসলাম উদ্দিন, মৃত ইয়াছিন আলীর পুত্র রফিক, শওকত আলী সফাত আলির পুত্র হুঁশিয়ার আলী ও মৃত একরাম আলীর পুত্র ইব্রাহিম আলী।
আটক আসামিদের নিকট হতে একটি দেশে তৈরি রিভলবার, এক রাউন্ড গুলি ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা একত্রিত হয়ে যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিন/চার জন আসামি পালিয়ে যায়।
পলাতক আসামিদের গ্রেফতারে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
পুলিশ জানিয়েছে, ঘটনা সংক্রান্তে কোম্পানীগঞ্জ থানার এসআই মো. খায়রুল বাশারের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু প্রক্রিয়াধীন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd