দক্ষিণ সুরমায় ভারতীয় নাসির বিড়িসহ প্রাইভেট কারে ছিনতাইকারীদের আগুন

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

দক্ষিণ সুরমায় ভারতীয় নাসির বিড়িসহ প্রাইভেট কারে ছিনতাইকারীদের আগুন

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি প্রাইভেট কারে করে নিয়ে যাওয়ার সময় চোরাকারবারীদের ধাওয়া করেছে একদল ছিনতাইকারী। এসময় ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে গাড়ি দ্রুত চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় প্রাইভেট কারটি। ধাক্ক খেয়ে চোরাকারবারীদের গাড়িতে আগুন লেগে যায়।

Manual8 Ad Code

শুক্রবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Manual8 Ad Code

জানা গেছে, সিলেট সীমান্ত দিয়ে সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি প্রাইভেট কারে করে সিলেটে নিয়ে আসছিল চোরাকারবারিরা। শ্রীরামপুর বাইপাসে আসে আর একটি চোরাকারবারি ছিনতাইকারী দল ছিনতাইর চেষ্টা করে। এ সময় ধাওয়া খেয়ে দ্রুত প্রাইভেট কারটি গাছের সাথে ধাক্কা লেগে আগুন লেগে যায়।

কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই চোরাকারবারী ও ছিনতাইকারী দল পালিয়ে যায়। তবে এসময় একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।

মোগলাবাজার থানার ডিউটিতে থাকা এএসআই আব্দুল জলিল জানান, ঘটনার খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু সেখানে গিয়ে তারা কাউকে পাননি। তবে ঘটনাস্থল থেকে ভারতীয় নাসির বিড়িসহ আগুন লাগা একটি কার এবং অক্ষত আরেকটি কার উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..