সিলেটে ‘নগর এক্সপ্রেস’ এর উদ্বোধন

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

সিলেটে ‘নগর এক্সপ্রেস’ এর উদ্বোধন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর গণপরিবহন সঙ্কট দূর করতে সিলেটে চালু হয়েছে ‘নগর এক্সপ্রেস’। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নগর ভবনে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এছাড়া মঙ্গলবার একনেকের সভায় সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে ১২২৮ কোটি টাকা অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী।

Manual5 Ad Code

এ সময় তিনি বলেন, আজ সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হয়েছে এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে বলে আমার প্রত্যাশা।

বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরবাসীর সুবিধার জন্য আজ থেকে সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হচ্ছে। আমরা কোন পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিপক্ষ নই। সকলে মিলে আমরা সিলেট শহরের যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে চাই। সকলকে নিয়ে সিলেটকে একটি মডেল নগরী গড়ে তুলতে চাই।

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর তৌফিক বকস লিপন।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, নিটল মোটরসের বাস ডিভিশনের প্রোডাক্ট প্রেসিডেন্ট মো. জাফর উল্লাহ, সিলেট চেম্বারের পরিচালক ও নিটল মোটরসের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

সিলেট নগরী ও এর আশপাশ এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে প্রত্যাশিত এ পরিবহন যাত্রা শুরু করেছে।

নগর এক্সপ্রেসের ৪১ বাসের মধ্যে নারীদের জন্য থাকছে আলাদা একটি বাস। যার চালক এবং সহযোগীও থাকবেন নারী।

প্রাথমিকভাবে এই বাসগুলো টুকেরবাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ যাবে। টুকেরবাজার থেকে বন্দর টু বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাবে। ইতিমধ্যে দক্ষ চালক ও সুপারভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। ভাড়াও নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।

প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালে নিটলস মোটরসের ৩৫ টি মিনি বাস নিয়ে ‘টাউন বাস’ সার্ভিস নামে ব্যক্তি উদ্যোগে সিলেটে গণপরিবহন সেবা চালু হয়েছিলো। তবে নানা কারণে লোকসানের মাথায় বছর তিনেক আগে বন্ধ হয়ে যায় এই সেবা।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..