নগরীতে র‌্যাব‘র পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

নগরীতে র‌্যাব‘র পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ আটক ৩

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর কাস্টঘর ও সুরমা মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৯০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক ৩ জন হলো- আখাউড়া উপজেলার গঙ্গাসাগর গ্রামের (বর্তমানে- শাহী ঈদগাঁহ) মানিক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৫), বাহুবল উপজেলাধীন পৈল গড়ের পাড় গ্রামের (বর্তমানে- শাহী ঈদগাঁহ) মৃত সাজিদ মিয়ার ছেলে জীবন মিয়া (২৬) ও শাহপরান থানাধীন সৈয়দপুর গ্রামের মৃত শহীদ আহমেদের ছেলে আমিন আহমেদ (৩০)।

Manual2 Ad Code

র‍্যাব-৯ জানায়- সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে সুরমা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৩০০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন ও জীবন মিয়া নামের পেশাদার ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Manual7 Ad Code

এছাড়া একই দিন বিকালে অভিযান চালিয়ে নগরীর কাষ্টঘরের মূল ফটকের বিপরীত পাশে থেকে ৫৯০ পিস ইয়াবাসহ আমিন আহমেদ নামের একজনকে আটক করে র‍্যাব-৯।

Manual7 Ad Code

দুটি অভিযানেই নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Manual7 Ad Code

এদিকে আটক ৩ জনকেই সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান। আটক ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..