গোয়াইনঘাট থেকে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ চোরাকারবারি আটক

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

গোয়াইনঘাট থেকে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ চোরাকারবারি আটক

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :: বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ সিলেটের গোয়াইনঘাটের এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৯।

Manual1 Ad Code

শুক্রবার (২১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টায় গোয়াইনঘাট থানাধীন শালুটিকর বাজার থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।

Manual7 Ad Code

এসময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫শ’ পিস অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করে র‌্যাব।

আটককৃত চোরাকারবারি গোয়াইনঘাট থানাধীন বহর গ্রামের মৃত রেহমান আলীর ছেলে আবু বক্কর (৫২)। উদ্ধারকৃত পাতার বিড়িসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..