সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সংঘর্ষে স্কুল শিক্ষিকা আহত

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সংঘর্ষে স্কুল শিক্ষিকা আহত

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সংঘর্ষ চলাকালে একজন স্কুল শিক্ষিকা আহত হয়েছেন। আহত সামিয়া খাতুন নগরীর আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

Manual8 Ad Code

আহত শিক্ষিকা জানান, তার স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে মহান বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্যে অন্যান্য শিক্ষকসহ স্কুল থেকে আসছিলেন। শিশুদের সুশৃংখল র‌্যালিটি সকাল সাড়ে ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এর সামনের রাস্তায় কাছে আসলে তারা তখন মৃদু উত্তেজনা ও ছুটাছুিট দেখতে পান। তখন শিক্ষকরা শিক্ষার্থীদেরকে আগলে রাখার চেষ্টা করছিলেন, তখনই কোথা থেকে ছুড়া একটি ঢিল এসে তার মাথায় পড়লে তিনি মাটিতে পড়ে যান।

Manual8 Ad Code

রক্তাক্ত অবস্থায় অন্যান্য শিক্ষক ও পথচারীরা তাকে ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে চিকিৎসা প্রদান করেন। তার মাথায় সেলাই লাগে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..