কানাইঘাটে ভাই-ভাতিজার হাতে বৃদ্ধ খুন: মহিলাসহ আটক ৩

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

কানাইঘাটে ভাই-ভাতিজার হাতে বৃদ্ধ খুন: মহিলাসহ আটক ৩

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট সদর ইউনিয়নের উমাগড় গ্রামে ভাই ও ভাতিজাদের হাতে অলিউর রহমান(৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে।

হত্যাকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট থানার সার্কেলের এএসপি আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual7 Ad Code

ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে নিহতের ছোট ভাই খলিলুর রহজমান, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে মামুন আহমদকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, নিহত অলিউর রহমান একজন কলা বিক্রেতা ছিলেন। তার তিন মেয়ে রয়েছে। কোন ছেলে সন্তান না থাকায় নিহত অলিউর রহমানের ভিটা বাড়ি উত্তর পাশে একখন্ড জমি আত্মসাত করার জন্য দীর্ঘদিন ধরে খলিলসহ তার পরিবারের লোকজন চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ আজ ঐ জমির দলিল জোরপূর্বকভাবে নিহত অলিউর রহমানের কাছ থেকে নেওয়ার জন্য খলিল ও তার পরিবারের লোকজন অলিউর রহমানকে ব্যাপক মারধর করে নিজ ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে নিহতের মেয়ে তালা খুলে বাবার লাশ দেখতে পায়।

Manual3 Ad Code

কানাইঘাট থানার সার্কেলের এএসপি আব্দুর রহিম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..