বিয়ানীবাজারে লন্ডন প্রবাসীর বাড়ীতে হামলা

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল বিকেলে গোবিন্দশ্রী গ্রামের মৃত শামসউদ্দিনের ছেলে লন্ডন প্রবাসী মাহাম্মদ শফিউল আলমের বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে। দুর্বৃত্তরা শফিউল আলমের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাকে দালাল ও দেশদ্রোহী বলে গালিগালাজ করে এবং তাকে খোঁজতে থাকে। তখন তারা বাড়িতে রক্ষিত বিভিন্ন আসবাবপত্র তচনচ করে এবং মূল্যবান জিনিসপত্র তারা লুটপাট করে। প্রতিবেশীরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর আক্রমন চালায়। দীর্ঘক্ষণ তারা বাড়িতে লুটপাট ও ভাংচুর করে চলে যায়। তবে যাবার সময় ধামকি দিয়ে যায়, মোহাম্মদ শফিউল আলমকে তাদের হাতে তুলে না দিলে প্রাণে মেরে ফেলবে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে তবে কোন অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এদিকে, মোহাম্মদ শফিউল আলম দীর্ঘদিন হইতে প্রবাসে বসবাস করছেন। তারপরও বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সরকারবিরোধী প্রচারনার অভিযোগ এনে গত ২৪ নভেম্বর তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি এখন আদালতে বিচারাধীন রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..