দক্ষিণ সুরমায় র‌্যাব’র অভিযানে ১১টি মোবাইলসহ চার ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

দক্ষিণ সুরমায় র‌্যাব’র অভিযানে ১১টি মোবাইলসহ চার ছিনতাইকারী গ্রেফতার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে ১১টি মোবাইলসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃতরা হচ্ছে চট্টগ্রামের হালিশহর থানার পানিরকল ১ নম্বর রোড রামপুড়ার বাসিন্দা মৃত জাহাঙ্গীর আলম ছেলে মোঃ আল আমিন (৩২), মাদারীপুরের কালকিনী উপজেলার রঞ্জনপুর গ্রামের মো: সিদ্দিকুর রহমানের পুত্র স্বপন হাওলাদার (৩৯), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার নশিমপুর গ্রামের মৃত আবু সোমার পুত্র মুক্তার (২৫), এবং কিশোরগঞ্জের নিকলা থানার ছাতিরচর গ্রামের মোঃ আলফাছ উদ্দিনের পুত্র মোঃ টিটু চৌধুরী (২৪)।

Manual8 Ad Code

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে র‌্যাব কর্মকর্তা মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

এ সময় তাদের কাছ থেকে ১১ টি মোবাইল এবং নগদ- ১,৭৪০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ চার ছিনতাইকারীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..