ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, ইঞ্জিনসহ চারটিতে আগুন

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, ইঞ্জিনসহ চারটিতে আগুন

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আগুন ধরে যায় ইঞ্জিনসহ ৪ বগিতে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Manual8 Ad Code

দুর্ঘটনায় ট্রেনের লোকো মাস্টার (চালক), সহকারী লোকো মাস্টারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লোকো মাস্টার তারিক রহমান, পাবনার ভাঙ্গুড়া গ্রামের সাথী বেগম, তার দুই সন্তান মোস্তাক ও সাইফুল। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেনউল্লাপাড়া পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান আরিফ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন ও সহকারী স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে সকাল ১০টা ১৫ মিনিটে রংপুরগামী (৭৭১) রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। দুপুর সোয়া ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছার আগেই ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চারটি বগির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনসহ ৯টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় ইঞ্জিনসহ ৪টি বগিতে আগুন ধরে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

Manual3 Ad Code

ইউএনও আরিফুজ্জামান বলেন, উল্লাপাড়া স্টেশনে পয়েন্টিং সিগন্যালের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। আহত ৫ থেকে ৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..