বিয়ানীবাজারে বিদেশী পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

বিয়ানীবাজারে বিদেশী পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Manual5 Ad Code

সিলেটের বিয়ানীবাজার থেকে ২ টি বিদেশী পাইপগানসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিদনপুর মোল্লাপুর এলাকার মো. লতিফ মিয়ার ছেলে আফজাল হোসেন মুন্না (২২) ও পাতন এলাকার মো. আশরাফুল ইসলামের ছেলে নিহাল আশরাফ (২১)।

Manual5 Ad Code

সোমবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, বিয়ানীবাজার উপজেলার পাতন গোডাউন বাজারস্থ ইকবাল সাহেবের মার্কেট সুমাইয়া পুষ্পালয় এর সামনে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

Manual4 Ad Code

রোববার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চলাকালে সুমাইয়া পুষ্পালয় এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২ টি বিদেশী পাইপগানসহ দুইজন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..