আবার এমপি নির্বাচন করবেন হিরো আলম

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মে ১১, ২০১৯

আবার এমপি নির্বাচন করবেন হিরো আলম

Manual8 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হয়ে যাওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল-অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

Manual4 Ad Code

আজ শনিবার ( ১১ মে) দুপুরে হিরো আলম এ তথ্য নিশ্চিত করেন।

Manual1 Ad Code

হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ আসন আমার নিজের এলাকা। এই আসনে ভোট করার জন্য অনেকেই আমাকে বলেছে। তাই উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সম্প্রতি আমি জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়েছি। তাই জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইব। যদি জাতীয় পার্টি মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ব।’

Manual1 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন হিরো আলম। গত ৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে সিংহ প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন মাত্র ৬৩৮ ভোট। বগুড়া-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮১ জন।

Manual2 Ad Code

বগুড়া-৪ আসনে হেরে এবার আরেক আসনে ভোট করার বিষয়ে হিরো আলম বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লড়বেন ভেবে তাকে সম্মান দেখিয়ে আসনটিতে লড়িনি। পরে যদিও মির্জা ফখরুল দাঁড়ান। যেহেতু উপনির্বাচনে খালেদা জিয়ার লড়ার আর সুযোগ নেই, তাই এবার এখান থেকেই ভোট করার সিদ্ধান্ত নিয়েছি।’

ভোটে জিতবেন আশা প্রকাশ করে হিরো আলম বলেন, ‘সবাই চায় ভোটে জিততে। আমিও আশা করছি, এই নির্বাচনে জিতব।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথগ্রহণ না করায় ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ জুন ভোটের তারিখ নির্ধারণ করে কমিশন।

ওই তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ২৩ মে। বাছাই ২৭ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩ জুন। প্রতীক বরাদ্দ করা হবে ৪ জুন এবং ভোট ২৪ জুন। এর আগে ৩০ এপ্রিল সংসদীয় আসন বগুড়া-৬ শূন্য ঘোষণা করা হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..