জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে এক গৃহবধু ভোর রাতে পূর্বের স্বামীর বাড়ীতে আত্মহত্যা করেছে। ২৩ এপ্রিল মঙ্গলবার উপজেলার নিজপাট ইউনিয়নের কালিঞ্জীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায় সকালে ঘুম থেকে উঠে বাড়ীর লোকজন দেখতে পায় কালিঞ্জীবাড়ী গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের সাবেক স্ত্রী ইয়াসমিন বেগম (৩২) পূর্বের শশুর বাড়ীর বারান্ধায় পিলারের সাথে নিজের পরনের শাড়ী পেছিয়ে আত্মহত্যা করে। জানা যায়, ইয়াসমীন ২সন্তান রেখে পূর্বের স্বামীকে ত্যাগ করে অন্য লোকের হাত ধরে চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করে। ২য় স্বামীর বাড়ী থেকেও আবার নিজ পিত্রালয়ে চলে যায় কয়েক মাস আগে। সর্বশেষ আরেকটি বিয়ে করে স্বামীর ঘর সংসার করে আসছে। গত ২২ এপ্রিল হঠাৎ করে পূর্বের স্বামীর বাড়ীতে ফিরে আসে নতুন করে সংসার সাজাতে, এসময় বাড়ীর লোকজন তাকে চলে যেতে বলেন। এমতাবস্থা সে স্থানীয় রহিম উদ্দীনের বাড়ীতে আশ্রয় নিয়ে রাত্রী যাপন করে। ফজরের পর রহিমের বাড়ী হতে গোপনে বেড়িয়ে এসে সাবেক স্বামী প্রবাসী জসিম উদ্দিনের বাড়ীর বারান্ধায় পরনের শাড়ী পেছিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী মনে করেন ইয়াসমীন মানসিক ভাবে অসুস্ত হয়ে এরকম ঘটনা ঘটিয়েছে। স্থানীয় এলাকাবাসী বিষয়টি জৈন্তাপুর মডেল থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে অধিকতর তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির বলেন ঘটনাটি দেখে প্রাথমিক ভাবে আত্মহত্যা করছে বুঝা যাচ্ছে। তদন্তের জন্য লাশের সুরতহাল রির্পোট তৈরী করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে, মেডিকেল রির্পোট হাতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। আত্মগত্যা ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।