সিলেটে ছাত্রলীগের হামলায় বর্ষবরণ অনুষ্ঠান পণ্ড, ভাঙচুর

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

সিলেটে ছাত্রলীগের হামলায় বর্ষবরণ অনুষ্ঠান পণ্ড, ভাঙচুর

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। ছাত্রলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে ভাঙচুরও করেছে। তাদের হামলায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা দেড়টার দিকে আলী বাহার চা বাগানের অনুষ্ঠান চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শর্বনী অর্জুন জানান, মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসের অ্যাকাউন্ট ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের অদূরে আলী বাহার চা বাগানের বাংলোয় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে যথারীতি চলছিল। বেলা দেড়টার দিকে ৩০-৩৫ জনের একটি গ্রুপ অনুষ্ঠানস্থলে হামলা চালায়। তারা মঞ্চ, চেয়ার, সাউন্ড বক্সসহ চা বাগানের বাংলোও ভাঙচুর করে।

Manual5 Ad Code

হামলকারীদের হাতে পঙ্কজ ও তামান্না নামে দুই শিক্ষার্থী লাঞ্ছিত হন। আহত হন ৪/৫ জন শিক্ষার্থী।

Manual5 Ad Code

এ বিষয়ে নগরীর বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, ‘বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনে ছাত্রলীগের একটি পক্ষ জড়িত ছিল। অপর একটি পক্ষ দাওয়াত না পেয়ে হামলা চালায়। হামলার পর বন্ধ হয়ে যায় বর্ষবরণ অনুষ্ঠান।’

হামলার সাথে মদন মোহন কলেজ ছাত্রলীগের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন শাখা সভাপতি মাহমুদুল হাসান সানি।

Manual3 Ad Code

মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি বলেন, ‘আজ কলেজের মূল ক্যাম্পাসে পরীক্ষা ছিল। এখানে ছিল ছাত্রলীগের সবাই। ওই অনুষ্ঠানের দিকে কেউ যায়নি।’

হামলার বিষয়টি অপপ্রচার বলেও দাবি করেন তিনি।

Manual5 Ad Code

এদিকে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শর্বনী অর্জুন হামলার সঙ্গে ছাত্রলীগের জড়িত থাকার কথা অস্বীকার করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..