সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯
স্টাফ রিপোর্টার : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ জন ভাইস চ্যান্সেলরদের নিয়ে দিনব্যাপী ‘ইন্টারনেশনাল কনভেশন অব ভাইস চ্যান্সেলর’স (আইসিভিসি-২০১৯)’ অনুষ্ঠানে যোগ দিতে সিলেট পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শনিবার (৬ এপ্রিল) সকাল ৮ টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এসময় বিমান বন্দরে অভ্যর্থনা জানান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, গোয়াইনঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুমান প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd