সিলেটে আলোচিত বিএনপি নেতা চেয়ারম্যান কালাম যোগ দিলেন আওয়ামীলীগে

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

সিলেটে আলোচিত বিএনপি নেতা চেয়ারম্যান কালাম যোগ দিলেন আওয়ামীলীগে

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর হাতে ফুলের তৈরী নৌকা দিয়ে আওয়ামীলীগে যোগদান করলেন দক্ষিণ সুরমার উপজেলার কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা আবুল কালাম।

Manual7 Ad Code

২৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কুচাইস্থ মহিব কমিউনিটি সেন্টারে কুচাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে সিলেট-৩ আসনের টানা তৃতীয় বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মাহমুদ উস সামাদ চৌধুরীর সম্মানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে চেয়ারম্যান আবুল কালাম এমপির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা এডভোকেট শামীম আহমদ, যুবলীগ নেতা লয়েছ আহমদের যৌথ পরিচালনায় বিশাল গণসংবর্ধনা ও যোগদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ময়নুল ইসলাম, শহিদুর রহমান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ চুনু মিয়া, সদ্য যোগদানকারী আওয়ামীলীগ নেতা বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল বকস, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, উপজেলা কৃষকলীগ নেতা হাজী দুদু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, মহানগর ব্যবসায়ী লীগের সভাপতি হাজী ফুরুক মিয়া, হাজী আতিকুর রহমান, হাজী গুলজার আহমদ, হাজী আব্দুস সত্তার, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দীপু, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, কুচাই ইউপি মেম্বার আব্দুল বাছিত ছোবা, সেলিম আহমদ মেম্বার, তোয়াজিদুল হক তুহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, নন্দন পাল, ইকবাল হোসেন মিঠু, প্রবাসী হোসেন আহমদ, আমিনুল ইসলাম ফয়ছল, লায়েক আহমদ জিকু, ছাত্রলীগ নেতা জুবের আহমদ, ইমরান আহমদ, মিঠু দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে ১০ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথির মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেন, দেশব্যাপী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামীলীগের যোগদান করছেন। এর ধারাবাহিকতায় আজ কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম আওয়াগীলীগ যোগদান করলেন। এতে অত্র ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো গতিশীল হবে। এই যোগদানের মাধ্যমে প্রমাণিত হচ্ছে আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস ও উন্নয়নে বিশ্বাস।
চেয়ারম্যান আবুল কালামের ব্যক্তিগত উদ্যোগে উপস্থিত সকলের জন্য এক নৈশ্যভোজের আয়োজন করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..