সিলেট ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : প্রেমিক পেশায় শিক্ষক। আর প্রেমিকা সদ্য পাস করা ডাক্তার। এই প্রেমিক-প্রেমিকা জুটি ঘর বাঁধতে চেয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকার পরিবার। এক পর্যায়ে ডাক্তার প্রেমিকা তার পিতা-মাতার কথা মেনে নিয়ে শিক্ষক প্রেমিককে প্রত্যাখ্যান করে। এরপরই এক ভয়ংকার কাণ্ড করে বসে প্রেমিক।
ডেইলি মেইলের খবর, সম্প্রতি কাজাখস্তানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা জুনিয়র ডাক্তার নাজারকে বেকজোনোভাকে (২১) বিয়ের প্রস্তাব দেন শিক্ষক শিনজিস বিকেনোভ (২৬)। কিন্তু প্রেমিকা তা প্রত্যাখ্যান করেন। কারণ প্রেমিকার পিতা-মাতা চান না তিনি ওই শিক্ষককে বিয়ে করুক।
এরপর অতিশয় ক্ষুব্ধ প্রেমিক ওই ডাক্তারের দেহ থেকে মাথা আলাদা করে দেন। যখন ওই শিক্ষক হত্যাকাণ্ডটি ঘটান তখন প্রেমিকা তার নিজের একটি প্রাইভেটকারে ছিল। তাই ঘটনাটি কেউ বুঝতে পারেনি। এরপর একটি নোট লিখে নিজের দেহে নিজেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু ঘটনাক্রমে তিনি বেঁচে যান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd