বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে রোববার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি গোপন বৈঠক থেকে জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারী’সহ গ্রেফতারকৃত ১৭ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩, ২৫-ডি ধারায় মামলা দায়েরের পর আজ সোমবার বেলা ২টায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
রোববার রাতে বিশ্বনাথ থানায় এস আই সুলতাল উদ্দিন বাড়ি হয়ে আটককৃতদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন (মামলা নং-২৬, তাং- ২৩/০৯/২০১৮)। মামলায় গ্রেফতারকৃত ১৭ জন সহ মোট ৩৩জন জামায়াত-শিবিরের নেতাকর্মীর নাম উল্লেখ ও আরো অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে