গোয়াইনঘাটে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮

গোয়াইনঘাটে কলেজ ছাত্রের আত্মহত্যা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে সাইফুল ইসলাম (১৯) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার নলজুড়ি গ্রামের হারুনুর রশিদের ছেলে ও জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সাইফুল ইসলাম ও তার বড় ভাই ফয়জুর রহমানের মাঝে তাদের অসুস্থ বাবাকে মেডিকেল নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বড় ভাইয়ের সাথে অভিমান করে রাত ৮টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে জলপাই গাছের ডালের সাথে ফাঁস লাগিয়ে সাইফুল আত্মহত্যা করে।

Manual7 Ad Code

খবর পেয়ে থানার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সূরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..