সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১৫ অক্টোবর

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৮

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১৫ অক্টোবর

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিল করার জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

Manual5 Ad Code

বুধবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ নতুন করে এই দিন ধার্য করে আদেশ দেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

সাগর-রুনি খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)।

Manual7 Ad Code

চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

Manual3 Ad Code

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

Manual2 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..