সিলেটে পুলিশের অনুরোধে বিএনপির বিক্ষোভ স্থগিত

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮

সিলেটে পুলিশের অনুরোধে বিএনপির বিক্ষোভ স্থগিত

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশ সিলেটে অনুষ্ঠিত হয়নি। পুলিশের বাধার মুখে এটি তাৎক্ষণিক স্থগিত করা হয়। নির্বাচনী আচরণ বিধির ১১ এর ২ ধারা অনুযায়ী এটি স্থগিত করে দেয় কোতোয়ালি থানা পুলিশ। অন্যদিকে বিএনপির দাবি সমাবেশ স্থগিত হয়নি। সংক্ষিপ্তভাবে শেষ করা হয়েছে।

Manual2 Ad Code

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সিলেট জেলা ও মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করেছিল।

সমাবেশ শুরু হওয়ার পর সিলেট কোতোয়ালি থানা পুলিশের একটি দল সমাবেশস্থলে গিয়ে জানায়, এটি সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা। ইতোমধ্যে সিটি নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। তাই নির্বাচনী আচরণবিধির ১১ এর ২ ধারামতে এখানে সমাবেশ করতে আইনে বাধা রয়েছে। পুলিশ বিএনপি নেতাদের অনুরোধ করেন সমাবেশ বন্ধ করার জন্য। এতে শুধুমাত্র জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বক্তব্যের মাধ্যমেই সমাবেশ শেষ করা হয়।

জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর বলেন, পুলিশ নির্বাচন আচরণ বিধির কারণ দেখিয়ে আমাদের সমাবেশ করতে দেয়নি।

Manual7 Ad Code

সাধারণ সম্পাদক আলী আহমদও বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সমাবেশ স্থগিত করিনি। সমাবেশ সংক্ষিপ্তভাবে শেষ করেছি।

Manual7 Ad Code

সিলেট কোতায়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি মতে নগরীতে যেকোনরূপ মিছিল সমাবেশ করতে নিষেধাজ্ঞা রয়েছে। তাই আমরা বিএনপির দায়িত্বশীলদের অনুরোধ করেছি সমাবেশ না করতে। তারা আমাদের অনুরোধ রেখেছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..