গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে অবৈধ ভাবে আসছে গরুর

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ২০, ২০১৮

গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে অবৈধ ভাবে আসছে গরুর

Manual5 Ad Code

ক্রাইম ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বিজিবি পুলিশের সামনে দিয়েই অবাধে অবৈধ ভাবে প্রবেশ করছে ভারতীয় গরু । বাংলাদেশের নিয়ে আসা এক গরু ব্যবসায়ী জানান, ভারতের সীমান্তের কাছে পর্যন্ত প্রথমে ট্রাকে করে গরু নিয়ে আসা হয়। সেখান থেকে কখনও গরুর হাত পা বেঁধে পাহাড় থেকে ছেড়ে দেয়া হয়। আবার কখনও বিছানাকান্দির নদীতে ভাসিয়ে দেয়া হয়।

বাংলাদেশের সীমান্তে প্রবেশের পর গরু গুলোকে তারা নৌকায় তুলে প্রথমে হাদারপাড় বাজারে নিয়ে যান। সেখান থেকে ট্রাক কিনবা পিকআপ ভ্যানে করে সিলেটসহ দেশের বিভিন্ন জেলা বিক্রীর জন্য নেয়া হয়।

Manual1 Ad Code

তিনি আরো জানান, সব সময়ই এই সীমান্ত দিয়ে গরু প্রবেশ করে, সামনে কোরবানী ঈদ তাই এখন থেকেই অধিক পরিমানে গরু আনা শুরু হয়েছে। প্রতিদিনই অবৈধ ভাবে কয়েকশত গরু প্রবেশ করছে সীমান্ত দিয়ে।

Manual2 Ad Code

গরু দেশে নিয়ে আসার সময় সীমান্তে বিএসএফ, বিজিবি, কিনবা পুলিশ যদি গরু আটক করলে ভারতীয় খাসিয়া ও বাংলাদেশের ক্ষমতাধারী লোকদের মারফরে সেগুলো ছাড়ানো হয়।

Manual4 Ad Code

সরেজমিনে দেখা যায় ঈদের ২য় দিন রোববার দুপরে বিছনাকান্দি শত শত পর্যটক শীতল পানিতে গা ভাসিয়েছেন, অদুরেই দাড়িয়ে আছেন, পুলিশ ও বিজিবি সদস্যরা। কোন কিছুর তোয়াক্কা না করেই পুলিশ বিজিবির সামনে দিয়ে অবৈধ ভাবে গরু নিয়ে প্রবেশ করছেন কয়েকজন ব্যবসায়ী। সেখান থেকে নৌকায় করে নিয়ে যাচ্ছেন হাদারপাড় বাজারে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..