জকিগঞ্জে শুটারগান ও গুলিসহ ডাকাত সর্দার আলী আহমদ আটক

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮

জকিগঞ্জে শুটারগান ও গুলিসহ ডাকাত সর্দার আলী আহমদ আটক

Manual2 Ad Code

এনামুল হাসান ::

জকিগঞ্জে শুটারগান ও গুলিসহ আলী আহমদ (৪৫) নামের এক ডাকাত সর্দারকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। আটক ডাকাত সর্দার ৩ নং কাজলসার ইউনিয়নের হাড়িকান্দি গ্রামের মৃত সাবু মিয়ার ছেলে।

Manual2 Ad Code

২৭ মে রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার ও ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই সৈয়দ ইমরুজ তারেক সহ একদল পুলিশ তার বাড়ীতে অভিযান চালিয়ে একটি শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে।

Manual3 Ad Code

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ডাকাত সর্দারের বিরুদ্ধে জকিগঞ্জ ও কানাইঘাট থানায় ৮টি ডাকাতির মামলা রয়েছে।

Manual5 Ad Code

আটক ডাকাত আলী আহমদ আলী আহমদকে জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক মোহাম্মদ খাইরুল আমীন তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..