দক্ষিন সুরমায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংর্ঘষে চালক নিহত

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ২৬, ২০১৮

দক্ষিন সুরমায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংর্ঘষে চালক নিহত

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংর্ঘষে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাক চালক এরশাদ আহমদ সিলেট ওসমানি মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়ার পরে মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তাদের সিলেট ওসমানি মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের নাম ঠিকানা এখন পাওয়া যায়নি বলে জানান ওসি।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেঞ্চুগঞ্জ গামী একটি ট্রাকের সঙ্গে সিলেট গামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন আহত হন।

আহতদের সিলেট ওসমানি মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মুত্যু হয়। এছাড়া, আহত অপর দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে এবং আহতদের উদ্ধার করেছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..