সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মে ৩, ২০১৮
সিলেট :: দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের বিভাগীয় কমিটির সাবেক সভাপতি সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট “মুক্তি যোদ্বা পপ সম্রাট আজম খাঁন ঐক্য পরিষদের সিলেটের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার মুক্তি যোদ্ধা পপ সম্রাট আজম খাঁন ঐক্য পরিষদের সভাপতি এ টি এম তুরাব ও সাধারণ সম্পাদক রেজারুবেল সাংবাদিক ইকবাল মনসুরের রুহের মাগফিরাত কামনা করে এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিক ইকবাল মনসুর সততা ও সাহসিকতার প্রতীক ছিলেন। তরুণ ফটো সাংবাদিকদের আইডল ছিলেন ইকবাল মনসুর। তার অকাল প্রয়াণে সিলেটের সাংবাদিকতায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
তারা ইকবাল মনসুরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। -বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd