সাংবাদিক আজাদের পাশে পরিচালক ব্রিগেডিয়ার কে এম মাহবুবুল হক

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮

সাংবাদিক আজাদের পাশে পরিচালক ব্রিগেডিয়ার কে এম মাহবুবুল হক

Manual4 Ad Code

সিলেট :: তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ কে সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে মারপিট করে গুরুতর আহত করেন । এ অবস্থায় তাকে দেখতে গেলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম মাহবুবুল হক।

Manual4 Ad Code

সোমবার (১৬ এপ্রিল ) দুপুর সাড়ে ১১ টার দিকে সাংবাদিক আজাদকে হাসপাতালের ৯ নং ওয়ার্ডে দেখতে যান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মাহবুবুল হক।

এ সময় সঙ্গে ছিলেন- ব্রাদার ইনচার্জ ইসরাইল আলী সাদেক, উপস্থিত ছিলেন ওয়ার্ড মাস্টার রওশন হাবীব, সাংবাদিক আজিজুর রহমান ও আনছার সদস্য নাছির উদ্দীন।

এ সময় হাবিব সরোয়ার আজাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। চিকিৎসায় যাতে কোনো ধরনের গাফিলতি না হয়-এজন্য চিকিৎসকদের নির্দেশনা দেন হাসপাতাল পরিচালক।

Manual3 Ad Code

উল্লেখ্য : তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ কে সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে মারপিট করে ইয়াবা টেবলেট দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে বাদাঘাট বাজারের মেইন রোডে মানিক মিয়ার ফ্লেক্সিলোডের দোকান থেকে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের আর্শিবাদপুষ্ট তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ আহব্বায়ক ও বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাসুক মিয়া তার সহযোগী পৈলনপুর গ্রামের ফারুক মিয়া, হযরত আলী, ইকবাল হোসেনসহ ১০/১২জন ধরে নিয়ে গিয়ে মাসক মিয়ার বাড়ীতে শারীরিকভাবে নির্যাতন করে। এসময় স্থানীয় জনতা পুলিশকে বিষয়টি তাŤক্ষনিক অবহিত করলে পুলিশ অদৃশ্য ইশারায় তালবাহানা করে সময় ক্ষেপন করে। পরে মাসুক মিয়া সুকৌশলে উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল চরগাও রহিছ মিয়ার বাড়ীর বাঁশঝারের পিছনের রাস্তাার পার্শে নিয়ে গিয়ে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..