গোয়াইনঘাটে ৫ম ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮

গোয়াইনঘাটে ৫ম ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছাতারগ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার (১০ এপ্রিল) সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় গোয়াইনঘাট অটোবাইক ফুটবল দল ২ গোলে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।

Manual3 Ad Code

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবী ও শিক্ষানুরাগী মোঃ আলা উদ্দীন। খেলা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন মহসিন আহমেদ। মোঃ মহসিন আহমেদ মুছনের সভাপতিত্বে প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলা উদ্দীন বলেন – খেলাধুলা যুব সমাজকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। প্রতিটি পাড়ায়-মহল্লায় যুব-কিশোরদের নিয়ে খেলাধুলার আয়োজন করা আবশ্যিক। কেননা, সন্ত্রাস-মাদক থেকে যুবকদের বিরত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি খেলা আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

খেলা পরিচলনা কমিটির সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং পিয়াইন বার্তা-র সস্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, নির্বাহী সম্পাদ মোঃ জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, হাজী আব্দুল মজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালিক, মোঃ ওয়েছ আহমেদ, ব্যবসায়ী মোঃ আলিম উদ্দীন, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মোঃ আয়নুল হক, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন শাখা ছাত্র নেতা মোঃ কামরুল ইসলাম প্রমূখ।

Manual4 Ad Code

খেলাটি পরিচালনা করেন মোঃ নরুল ইসলাম। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..