‘স্যার পেটের দায়ে ধান্দাবাজি করি, মাফ করে দেন’

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৮

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কাগজে ফু দিয়ে আগুন ধরিয়ে কেরামতি দেখাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক প্রতারক। ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের শোনপচা গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

ওই গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম জানান, কালো পোশাক পরিহিত একজন লোকমুখে কোনো কথা বলে না। ঘর থেকে বের হয়ে দেখি আমার পরিবারের কাছে ইশারায় টাকা চাইছে। তখন তাকে পাঁচটি টাকা দেই। সে টাকা না নিয়ে তার হাতে থাকা একটি কাগজে ফু দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তার কেরামতি দেখায়। সন্দেহ হলে আমি স্থানীয় লোকজন ডেকে তাকে আটকে রেখে পুলিশে খবর দেই।

Manual6 Ad Code

এ সময় তার কাছে থাকা আজমির শরিফের এক খাদেমের সিলযুক্ত একটি সনদে শামসুল হক পাগল নাম দেখতে পাওয়া যায়। প্রথমে সে কথা না বললেও পরে বলে তার নাম আ. ওয়াহিদ (৫৫)। তিনি কিশোরগঞ্জের তাড়াইলের সিকান্দার নগরের মৃত তমহিদের ছেলে।

গত কয়েক দিন আগে এই ওয়াহিদ আমার এক বন্ধুর বাড়িতে একই ঘটনা ঘটিয়েছিল।

Manual1 Ad Code

খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে ওয়াহিদ বলে “স্যার পেটের দায়ে ধান্দাবাজি করি, আমারে মাফ করে দেন”। পরে তাকে সদরপুর থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..