সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৮
এদিকে, এ ঘটনার ছুরিকাঘাতকারী যুবক পালিয়ে যাওয়ার সময় তাকে আটক গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। বর্তমানে সে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পুলিশের হেফাজতে আছে। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। পিটুনীতে তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার জানিয়েছেন, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- এর এক উৎসবের সভামঞ্চে অধ্যাপক জাফর ইকবাল বসেছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের পেছন থেকে এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কারা, কী কারণে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা সম্ভব হয়নি
অপরদিকে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তারা শিক্ষা ভবনের (এ) ফটক ভেঙে ভাঙচুর করে। ক্যাম্পাসে উত্তেজনা অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd