সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত মেয়র জগলুর স্মরণে শোকসভা শুক্রবার

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

Manual4 Ad Code

সিলেট :: আগামী শুক্রবার (২ মার্চ) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আইয়ূব বখত জগলু স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

আজ সন্ধ্যায় ওয়েলফেয়ার এসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এসোসিয়েশনের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, যুগ্ম সম্পাদক এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, সাংবাদিক খালেদ মিয়া, মো. কামরুজ্জামান, জাহাঙ্গির আলম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রব্বানী, ইউসুফ শেলু, বাদল পুরকায়স্থ, বদরুল আলম প্রমুখ।

Manual2 Ad Code

সভায় দলমত নির্বিশেষে শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..