নগরীর মদীনা মার্কেট এলাকায় এক বসতঘরে আগুন

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

Manual3 Ad Code

ক্রাইম ডেস্ক : সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় নিজ বসতঘরে আগুন দেয়া সেই ‘পাগলকে’ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে জালালাবাদ থানা পুলিশ।

এর আগে বেলা সোয়া ১ টার দিকে মদীনা মার্কেট কালিবাড়ি এলাকার কনাই মিয়ার পুত্র মানসিক রোগী জিলু মিয়া তরকারি কাটার দা নিয়ে তার পরিবারের সদস্যদের হামলা করে। এতে তার ভাই সুমন আহত মাথায় কোপ দিলে তিনি মারাত্মক আহত হন। তাকে সামাল দেওয়ার চেষ্টা করলে নোয়াপাড়ার ফয়জুল হক নামের এক ব্যক্তি আহত হন।

Manual2 Ad Code

জালালাবাদ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করার চেষ্টা করলে জিলু তাদের উপরও হামলা চালায়। তার হামলায় এএসআই দেবাংশুও আহত হন।

পরে জিলু তরকারি কাটার দা নিয়ে নিজ বসত ঘরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়। তিনঘন্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং মানসিক ভারসাম্যহীন জিলু মিয়াকে উদ্ধার করে জালালাবাদ থানায় নিয়ে গেছেন।

Manual3 Ad Code

জালালাবাদ থানা পুলিশ সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..