সিলেট :: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে ১৩১টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩৩৫ জন।

Manual7 Ad Code

এদের মধ্যে সিলেট জেলায় ১৩৬ জন, হবিগঞ্জে ৬৫, মৌলভীবাজারে ৮১ ও সুনামগঞ্জে ৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সিলেট বিভাগের সবকটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সিলেট শিক্ষাবোর্ডের মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বহিষ্কারের খবর আসেনি।

এবছর সিলেট বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন ১ লাখ ৯ হাজার ১শ’৮০ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১৫ হাজার ৩৮জন বেশি। গত বছর সিলেটে অংশ নিয়েছিল ৯৪ হাজার ১শ’৪২ জন শিক্ষার্থী।

Manual1 Ad Code