বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন মৌলভীবাজার জেলা পুলিশের ৩ কর্মকর্তা

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : পেশাগত কাজের প্রতি নিষ্ঠা, সেবার স্বীকৃতি , জঙ্গি তৎপরতা কঠোরভাবে দমন ও সর্বোচ্চ সাহসিকতার কারনে এবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ এওয়ার্ড বিপিএম পদক পাচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল । একই কারেণ পিপিএম পদক পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম । পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সাহসিকতার স্বীকৃতি সুরূপ পিপিএম পদক পাচ্ছেন মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালিক।

৮ জানুয়ারি (সোমবার) পুলিশ সপ্তাহে সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে তাদের বিশেষ এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল গত বছরের ২৮ মার্চ মৌলভীবাজারের বড়হাটা এবং নাসিরপুরের দু’টি বাড়িতে জঙ্গি আস্তানায় অপারেশন ম্যাক্সিমাস ও অপারেশন হিটব্যাক অভিযান পরিচালনার সময় ‘সোয়াত’ টিমের পাশাপাশি কার্যকরী ভূমিকা রাখেন।

মৌলভীবাজারের সিনিয়র এএসপি (সদর) রাশেদুল ইসলাম জেলার আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখেন।

এদিকে সিলেটের আতিয়া মহলের জঙ্গি অভিযানের শেষ হতে না হতেই খবর আসে মৌলভীবাজারে দু’টি আস্তানায় বিপুল অস্ত্র-বিস্ফোরক নিয়ে অবস্থান করছে দুই দল জঙ্গি।

Manual3 Ad Code

তাদের প্রতিহত করতে প্রথমে দু’টি আস্তানাতেই প্রতিরোধ গড়ে তোলে পুলিশ। আগের রাত থেকে অত্যন্ত সাফল্যের সঙ্গে দু’টি আস্তানার বাড়ি দু’টি ও আশপাশের এলাকা থেকে কৌশলে প্রায় দেড় হাজার সাধারণ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনতে ভূমিকা রাখেন মৌলভীবাজারের এসপি ও এএসপি।

জঙ্গিরা যতই গ্রেনেড ছুড়ুক পুলিশ তাদের ছাড়বে না- ঘোষণা দেন সাহসী পুলিশ কর্মকর্তা মৌলভীবাজার পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম।

Manual7 Ad Code

আতিয়া মহলের পর মৌলভীবাজারের বড়হাটা ও নাসিরপুর জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ এ নারীসহ তিন জঙ্গি নিহত হন। এছাড়া সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে পরিচালিত ‘অপারেশন হিট ব্যাক’ এ দুই নারী ও চার শিশুসহ সাতজন মারা যান। দু’টি অভিযানেই জীবন বাজি রেখে সামনে থেকে অংশ নেয় মৌলভীবাজার পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক। গত বছরের ৪ জানুয়ারি রাতে মৌলভীবাজার শহরের যমুনা পেট্রলপাম্পের কাছে ইয়াবা ব্যবসায়ীদের ধরতে অভিযান চলাকালে অতর্কিত হামলায় চাপাতির কোপে গুরুত্ব আহত হন এ ঘটনায় এসআই আব্দুল মালেক ছাড়াও পুলিশের এক সদস্য আহত হন।

Manual5 Ad Code

উল্লেখ্য, ২০১৭ সালে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সারা দেশ থেকে পুলিশের ১৮২ সদস্যকে পদক দেয়া হচ্ছে। তাদের মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩০ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম), ৭১ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ (পিপিএম) দেওয়া হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ সদস্যকে বিপিএম-সেবা ও ৫৩ জনকে পিপিএম-সেবা পদক দেওয়া হচ্ছে। এবারের পদক তালিকায় জঙ্গি দমনে যুক্ত পুলিশ ও র‍্যাবের কর্মকর্তা ও সদস্যদের প্রাধান্য রয়েছে।

Manual1 Ad Code

৮ জানুয়ারি (সোমবার) পুলিশ সপ্তাহ-২০১৮-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পদক পরিয়ে দেবেন বলে জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..