আয়কর দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৭

Manual5 Ad Code

সিলেট :: আয়কর দিবস উপলক্ষে কর অঞ্চল সিলেটের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় শহরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি হাউজিং এস্টেট কর কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন সিলেটের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। এ সময় আয়কর কর্মকর্তা-কর্মচারী, আয়কর আইনজীবী সমিতি, সাংবাদিক, স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি ও পুলিশের ব্যান্ডদল অংশ নেয়।

আয়কর দিবস উপলক্ষে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা গ্রহীতাদের সেবা দেওয়া হবে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত কর কমিশনার তোহিদুল ইসলাম।

Manual1 Ad Code

এছাড়া, গত ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট কর অঞ্চলের ২২টি সার্কেলে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা গ্রহীতাদের সেবা দেওয়া হয়েছে বলেও জানান উপ-কর কমিশনার কাজল সিংহ।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..