দক্ষিণ সুরমায় মাটির নিচ থেকে গ্রেনেড-গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৭

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় দরিয়ার শাহর মাজার মসজিদ নির্মাণ কাজের জন্য খোঁড়া গর্তের মাটির নিচ থেকে ৫টি পরিত্যাক্ত গ্রেনেড ও ১৯টি গুলি ভর্তি এলএমজির ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

Manual5 Ad Code

বুধবার বিকেলের দিকে শ্রমিকরা এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দক্ষিণ সুরমা থানা পুুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেড-গুলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ‘দরিয়া শাহ মাজারের মসজিদ নির্মাণ কাজের জন্য খোঁড়া গর্তে শ্রমিকরা গ্রেনেড ও গুলিভর্তি ম্যাগজিনের সন্ধান পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে। এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। যে স্থানে এগুলো পাওয়া গেছে, সেখানে বাংকার ছিল-এমনটি ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।’

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..