মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন অব্যাহত

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭

Manual4 Ad Code

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

Manual1 Ad Code

সোমবার কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ১৬ জন পুরুষ, ১ হাজার ১ শত ৯৫ জন নারী মিলে ২ হাজার ২ শত ১১ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ৩ শত ১৪ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৪২ জন নারী মিলে ২ হাজার ৭ শত ৫৬ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ৯৫ জন পুরুষ, ৬ শত ৮৪ জন নারী মিলে ১ হাজার ১ শত ৭৯ জন, থাইংখালী -১ ক্যাম্পে ৯ শত ৪৬ জন পুরুষ, ১ হাজার ১ শত ৬৭ জন নারী মিলে ২ হাজার ১ শত ১৩ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৬ শত ৮২ জন পুরুষ, ৬ শত ৬৭ জন নারী মিলে ১ হাজার ৩ শত ৪৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৪ শত ৪২ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৩৯ জন নারী মিলে ২ হাজার ৮ শত ৮১ জন, শামলাপুর ক্যাম্পে ৫ শত ৪৪ জন পুরুষ, ৮ শত ৯১ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৩৫ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৯ শত ২৪ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। সোমবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৫ লাখ ১২ হাজার ৫৮ জনের নিবন্ধন করা হয়েছে।

Manual3 Ad Code

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক
২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৫ শত জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।

এদিকে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ১৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩৪ ট্রাকের মাধ্যমে ৯০ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৯ হাজার ২৫ প্যাকেট শুকনো খাবার, ১ হাজার ৫ শত ৫২ প্যাকেট শিশু খাদ্য, ৮ হাজার ২ শত ৮০ পিস পোশাক, ৬ হাজার ২ শত পিস গৃহস্থালি সামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৭৭ মেট্রিক টন চাল, ৭৯ মেট্রিক টন ডাল, ৯৬ হাজার ৬ শত ২৯ লিটার তেল, ৬১ মেট্রিক টন লবণ, ৮৩ মেট্রিক টন চিনি, ৮ হাজার ২ শত ৮ কেজি আটা, ৮০ হাজার ৬ শত ৭০ কেজি গুঁড়ো দুধ, ২৫ কেজি মুড়ি, ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১ টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।

জেলা প্রশাসক, কক্সবাজার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা কর্তৃক যৌথভাবে পরিচালিত “অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা” নামক সোনালী ব্যাংক কক্সবাজার শাখার চলতি হিসাব নং- ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৭৬ টাকা জমা রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..