মৌলভীবাজারে নবগঠিত জেলা আওয়ামীলীগের জেলহত্যা দিবস পালন

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৭

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: দীর্ঘ ১১ বছর পর মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে জেলহত্যা দিবস পালন করেছে। এই কর্মসূচিতে নবগঠিত জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত ২৮ অক্টোবর জেলা আওয়াীলীগের কমিটি (আংশিক) ঘোষণার পর এটাই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

Manual7 Ad Code

স্থানীয় পৌর হলরুমে শুক্রবার ঐক্যবদ্ধ আওয়ামী নেতৃবৃন্দ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির জাতীয় পরিষদ সদস্য মো. ফিরোজ, সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, আজমল হোসেন, ভূপতিরঞ্জন চৌধুরী, মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ।

Manual5 Ad Code

এছাড়াও জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব খান, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগরসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ১১ বছরে বিচ্ছিন্নভাবে দলীয় কর্মসূচি পালন হয়েছে। এখন আমরা নতুন কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন করব। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে জেলায় আওয়ামীলীগকে আরো সুসংগঠিত করতে কাজ করে যাব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..